×

জাতীয়

কামাল হোসেনের গাড়িবহরে হামলার তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ পিএম

কামাল হোসেনের গাড়িবহরে হামলার তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার সকালে রাজধানীতে ‘পতাকার বিজয়’ শিরোনামে আয়োজিত জাতীয় পতাকা নিয়ে এক মিছিল অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। মিছিলটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে কৃষিবিদ ইনস্টিটিউটে যায়। সেখানে আলোচনায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলছি এটা তদন্ত করে নিই। একই সঙ্গে সাংবাদিকদের ওপর ড. কামাল হোসেনের দুর্ব্যবহার কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি আগেই বলেছি, ড. কামাল হোসেন যে রাজাকার আল-বদরদের সব সময়ই ঘৃণা করেছেন, আবার তার পরেরদিনই সেই দলেই যোগ দিয়েছেন। সেই দলে যোগ দিয়েছেন অনেক নেতা যারা নাকি মুখে অনেক কিছুই বলতেন, তাঁরা আবার সেইখানে যোগ দিয়েছেন। কাজে এ দেশের জনগণ বুঝতে পেরেছে, এই দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে এরা কী চায়। এখনো দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার চলছে এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে কোনো ওয়ারেন্ট হয়নি। যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আগে থেকেই ওয়ারেন্ট ছিল। গতকাল শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতারা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ঐক্যফ্রন্টের নেতাদের গাড়িবহরে হামলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App