×

জাতীয়

বেগমগঞ্জে দুবৃত্তদের গুলিতে আনসার সদস্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম

বেগমগঞ্জে দুবৃত্তদের গুলিতে আনসার সদস্য নিহত
নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জের ভোটকেন্দ্রে দুবৃত্তদের গুলিতে একজন আনসার সদস্য নিহত হয়েছেন। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে নিহত হওয়া এই আনসার সদস্যের নাম নূর নবী। তার বয়স আনুমানিক ৩০ বছর। রবিবার বেলা পৌনে একটার দিকে বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের তুলাচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই সময় দুবৃত্তরা ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করতে আসে। সেখানে দায়িত্বরত আনসার সদস্য নূর নবী তাদের বাধা দিলে গুলি চালায় দুবৃত্তরা। ওই গুলিতে ঘটনাস্থলে নিহত হন আনসার সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App