×

জাতীয়

নিউ ইস্কাটনে জোড়া খুনের দায়ে রনির যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭ পিএম

নিউ ইস্কাটনে জোড়া খুনের দায়ে রনির যাবজ্জীবন

রনি

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেল ৩টায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাকসুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। ২০১৫ সালের ২১ জুলাই পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস ইস্কাটনে জোড়া খুনের মামলায় রনিকে একমাত্র আসামি করে তাঁর গাড়িচালক ইমরানের অব্যাহতি চেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৬ সালের ৬ মার্চ রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। নথি থেকে জানা যায়, রনি ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। ওই সময় অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। ওই ঘটনায় ১৫ এপ্রিল নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনায় জড়িত সন্দেহে ৩০ মে বখতিয়ার আলম রনিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। তিন দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। রিমান্ড শেষে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর পর থেকে তিনি কারাগারেই আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App