×

জাতীয়

লালমনিরহাটের কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি বাড়ি ভষ্মিভূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১১:৪৫ এএম

অগ্নিকাণ্ডে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপালরায় গ্রামের হেলাল উদ্দিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়িয়ে পড়ে। টের পেয়ে প্রতিবেশীরাসহ আগুন নিভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে হেলালের প্রতিবেশী বাবুল, সাবু, মুকুল, দেলদার ও সফিয়া বেগমের বাড়িও পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App