×

জাতীয়

গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১০:৪৫ এএম

গাজীপুরের বক্তারপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নূর আলম শরীফ নামে ট্রেনের সহকারী চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। নিহত নূর আলম শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে। তিনি ট্রেনের চালক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে এ ঘটনায় ওই রুটে রাত থেকে ভোর ৫টা পর্যন্ত সকল ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর ইব্রাহিম চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে পৌঁছলে রয়েল গ্রুপের একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রেনের সহকারী চালক ঘটনাস্থলেই মারা যান। পরে বগি বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনের সঙ্গে ৪টি বগি নিয়ে ট্রেনটি খাড়াজোড়া এলাকায় পৌঁছে এবং অপর ৭টি বগি ঘটনাস্থলে থেকে যায়। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিবুল হক জানান, ট্রেনটি উদ্ধার করে রতনপুর এলাকায় মৌচাক স্টেশনে রাখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App