×

জাতীয়

মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১০:৩৮ এএম

মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালুর ছেলে মিলন এবং একই ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে সেনারুল ইসলাম। স্থানীয়রা জানায়, সোমবার রাত তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যান মিলন ও সেনারুল। এ সময় শোভাপুর টেন্ট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ভারতীয় ভূখণ্ডেই মিলন ও সেনারুল গুলিবিদ্ধ হন।পরে ওই রাখালের সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে আসলে তারা মারা যান। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারওয়ার একজন রাখাল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিবগঞ্জ উপজেলার ৮ নং মনাকষা ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন জানান, বিএসএফের গুলিতে মিলন ও সেনারুল নামে দুই রাখাল নিহত হয়েছেন বলে শুনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App