×

জাতীয়

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯, ১২:০৭ পিএম

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করছেন দলটির নেতাকর্মীরা। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয়। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। বিএনপির গণঅনশনে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, গোলাম আকবর খন্দকার, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

মাদক উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ সদস্য

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

স্ত্রীর মাথা কেটে রেখে দেন ফ্রিজে, অতঃপর

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App