×

জাতীয়

ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৪৩ এএম

ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত
ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই জন। শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাত সাড়ে তিনটার দিকে ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে পাঁচজনকে গণপিটুনি দেন এলাকাবাসী। নিহতদের একজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। নিহত অপর দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। মনির হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) আবু জাফর মো. সালেহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে আহত হয় ৫ ডাকাত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। গুরুতর আহত আরো একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App