×

জাতীয়

ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ১২:৫৯ পিএম

পটুয়াখালী-কুয়াকাটা মহসড়কের বসাকবাজার এলাকায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় যানটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক মো. ফারুক ও তার সহকারী মো. আলমগীর। তাদের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। আহত ব্যক্তির নাম আপানূর। তিনি সবজি ব্যবসায়ী। পটুয়াখালী সদর থানা পুলিশ জানায়, সবজিবাহী ট্রাকটি যশোর থেকে কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পটুয়াখালীর বসাকবাজার এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফারুক ও হেলপার আলমগীর নিহত হন। আহত আপানূরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর, জিএম বরখাস্ত

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত এমপির

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

টিসিবির কার্ড নিয়ে নতুন নীতিমালা, অগ্রাধীকার যাদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App