×

জাতীয়

নড়াইলে ঘেরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ : নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১১:৩৪ এএম

ঘেরের মাছ ধরা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার ভোর ৫টার দিকে তপনবাগ গ্রামের প্রায় ৯ একর সরকারি ঘেরের মালিকানা দাবি করে মাছ ধরতে যান ওই গ্রামের গোলাম রসুলসহ তার লোকজন। এসময় ওই ঘেরের লিজ গ্রহিতা মাহফুজুর রহমানের পাহারাদাররা বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত আব্দুর রহমানকে যশোর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App