×

জাতীয়

চট্টগ্রামে এসএ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ১১:২৩ এএম

চট্টগ্রামে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে এসএ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি নামে একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ৩টার দিকে নগরীর বায়েজিদ থানার বালুছড়ার কুলগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের কর্মকর্তা প্রহ্লাদ কুমার সিংহ জানান, কুলগাঁওয়ে অগ্নিকাণ্ডের খবরে রাতে বায়েজিদ ও হাটহাজারীর ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫ ঘণ্টা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হলেও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে?

জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে?

১৭৭ কারখানায় ছুটি ঘোষণা

১৭৭ কারখানায় ছুটি ঘোষণা

যেসব কারণে নতুন কাঠামোতে বেতন পায়নি লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী

যেসব কারণে নতুন কাঠামোতে বেতন পায়নি লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App