×

জাতীয়

নির্বাচন ভবনে আগুন, তদন্তে ৬ সদস্যের কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৯ পিএম

নির্বাচন ভবনে আগুন, তদন্তে ৬ সদস্যের কমিটি
নির্বাচন ভবনে আগুনের তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা নাগাদ এ ভবনের বেসমেন্টে আগুন লাগে। ঘন্টা খানেকের মধ্যে ফায়ার ব্রিগেডের ১০-১২ টি ইউনিট আগুন নেভাতে সমর্থ হয়। আগুন লাগার বিষয়ে সোমবার সকালে ইসির উপসচিব (সাধারণ সেবা) রাশেদুল ইসলাম স্বাক্ষরিত একটি কমিটি গঠন করা হয়। এতে তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কমিটির সদস্যরা হলেন- ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান সভাপতি, সহকারি সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলাম সদস্য সচিব, এছাড়া চারজন সদস্যের মধ্যে রয়েছেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, গণপূর্তের ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন-উল-ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্ততের প্রতিনিধি (পরিচালকের নিম্নে নয়)। এই কমিটিকে তিনটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলো হলো- অগ্নিকা- সংঘটিত হওয়ার কারণ ও উৎস নির্ণয়; অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ (আর্থিক মূল্যসহ) এবং ভবিষ্যতে এই ধরণের অগ্নিকাণ্ড যাতে না ঘটে সে সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিচতলায় রোববার দিবাগত আনুমানিক রাত ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা। তবে ইসি সূত্রে জানা গেছে, নতুন ভাবে কেনা সাড়ে ৪ হাজারের মত ইভিএম মেশিন, বিভিন্ন ডকুমেন্ট, প্রকাশনা সামগ্রিসহ ইসির নতুন ও পুরাতন জিনিসপত্রের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো এ বেজমেন্টটিকে। সে কারণে কতটা ক্ষয় ক্ষতি হয়েছে তা নিরুপণ করা না হলেও এসব যন্ত্রপাতি নষ্ট হবার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App