×

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ দুই ব্যবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১১:৩৭ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরাজারামপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে মো. ইয়াছিন আলী (২০) ও একই উপজেলার ইউসুফ নগর (পুলপাড়া) গ্রামের মো. দেলখোশ আলীর ছেলে আব্দুর রহমান (১৯)। র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাতে হরিপুর এলাকায় দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এসময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দু’টি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, মোবাইল ফোন, চার রাউন্ড গুলি ও চারটি খেলনা পিস্তল পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App