×

জাতীয়

শপথ নিলেন সাদ এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ০১:৩১ পিএম

একাদশ জাতীয় সংসদের রংপুর -৩ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি এর শপথ অনুষ্ঠান আজ বৃহষ্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ মোঃ সামশুল হক এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং সৈয়দা জাকিয়া নূর এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর ৩ আসনে গত শনিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App