×

জাতীয়

কাল সংসদের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের জানাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৭, ১১:৪৬ এএম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ তাঁর নর্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর উপজেলায় নেওয়া হবে। সেখানেই তার দাফন করা হবে বলে জানা গেছে।  মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি।  মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। মন্ত্রী ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরনগর) আসন থেকে মোট পাঁচবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App