×

জাতীয়

পুরনো ঢাকায় চালু হবে চক্রাকার বাস সার্ভিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ পিএম

পুরনো ঢাকায় চালু হবে চক্রাকার বাস সার্ভিস
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে পুরনো ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় মেয়র সাঈদ খোকন এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারনে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এ সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্ধারিত ২ বছর সময়কালের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণ পরিবহন বিশেষজ্ঞ ড: সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী প্রমূখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App