×

জাতীয়

ইউএই’র ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৪:০৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৭ ডিসেম্বর) গণভবনে বাংলাদেশে নিযুক্ত ইইউ-এর রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের বিভিন্ন স্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তুলতে অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে। বিদায়ী রাষ্ট্রদূত জানান,তার দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে বিমান যোগাযোগ সেবা, নিরাপত্তা সহযোগিতা ও সাজাপ্রাপ্ত বন্দিদের বিনিময়ের তিনটি চুক্তি হয়েছে। এছাড়া দুইটি সমঝোতা স্মারকও সই হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে ইইউ-তে ভিসামুক্ত চলাচলের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। বিদায়ী রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকে এ বিষয়টি আলোচনা করা হবে। দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করতে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা রাখায় তাকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App