×

জাতীয়

রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ১০:৪৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলের তিনতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটকা পড়া ৪০ থেকে ৫০ জনকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। ভোর থেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করে। তাদের উদ্ধার করার পর আগুন নিয়ন্ত্রণের আনে। উদ্ধার হওয়া ৪০/৫০ জন ওই মিলের কর্মচারী। তারা ভোরে কাজ করতে আসেন। আগুন লাগায় তারা সবাই ছয়তলার ছাদে উঠে যান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, আতঙ্কে অন্তত ৫০ জন ওই টেক্সটাইল মিলের ছাদে আটকা পড়ে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারে কাজ করেছে। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App