×

জাতীয়

পদ্মা সেতুর দৃশ্যমান প্রায় ৪ কিলোমিটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৬:১৩ পিএম

পদ্মা সেতুর দৃশ্যমান প্রায় ৪ কিলোমিটার

পদ্মা সেতু/ফাইল ছবি

পদ্মা সেতুর ২৯৪ টি পাইলের মধ্যে সবগুলো এবং ৪২ টি পিয়ার কলামের মধ্যে ৪১ টি পিয়ার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া, এ পর্যন্ত ২৬তম স্প্যান বসানোর মাধ্যমে ৩.৯ কিলোমিটার সেতু দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক। বৃহস্পতিবার (১৯মার্চ ) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠকে এ তথ্য উপস্থাপণ করা হয়েছে বলে জানা গেছে।

স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার এবং সৈয়দ আবু হোসেন অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ ২০২০’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বৈঠকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে এবং নির্ধারিত সময় জুন ২০২১ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন, রিকসা, ভ্যান বন্ধসহ স্পীড ব্রেকার অপসারণের জন্যও কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App