×

জাতীয়

নৌবন্দরগুলোতে খাদ্য সহায়তা দিল বিআইডব্লিউটিএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৮:১৭ পিএম

নৌবন্দরগুলোতে খাদ্য সহায়তা দিল বিআইডব্লিউটিএ

ফাইল ছবি

করোনায় নৌচলাচল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, আরিচা ও পটুয়াখালী নদীবন্দরে একযোগে মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়- যেন সহায়তা নিতে এসে নতুন করে কেউ সংক্রমিত না হন। কর্মসূচিতে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, বরিশাল নদীবন্দরে উপপরিচালক আজমল হুদা সরকার মিঠু, খুলনা নদীবন্দরে উপপরিচালক মোস্তাফিজুর রহমান, আরিচা নদীবন্দরের উপপরিচালক আ ফ ম সেলিম রেজা, পটুয়াখালী নদীবন্দরে সহকারি পরিচালক খাজা সাদেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ বন্দরের কর্মসূচিতে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

নতুন দায়িত্ব পেলেন মঈন খান ও সালাহউদ্দীন আহমদ

‘সংবাদ সংগ্রহে নারী সাংবাদিককে পর্দা করে আসতে হবে’

‘সংবাদ সংগ্রহে নারী সাংবাদিককে পর্দা করে আসতে হবে’

লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় বাকবিতণ্ডা, যুবকের মৃত্যু

লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় বাকবিতণ্ডা, যুবকের মৃত্যু

‘লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিললে সরকারই আগেই আয়োজন করত’

বিরোধীদলকে প্রধানমন্ত্রীর কটাক্ষ ‘লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিললে সরকারই আগেই আয়োজন করত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App