×

জাতীয়

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন করোনা আক্রান্ত প্রিন্স চার্লস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১১:১২ এএম

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন করোনা আক্রান্ত প্রিন্স চার্লস

প্রিন্স চার্লস ও শেখ হাসিনা

করোনভাইরাস থেকে প্রাথমিক পুনরুদ্ধার কামনা করে চিঠি লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দ্যা প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চার্লস। সোমবার (৬ এপ্রিল) রাতে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হওয়ায় গত ২৯ মার্চ এক চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু প্রিন্স চার্লসের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আমাদের অভিন্ন ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আমি সব সময় আপনার ব্যক্তিগত মহত্ত্ব এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের প্রশংসা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চার্লসের পূর্ণ আরোগ্য এবং যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে যুক্তরাজ্যের সঙ্গে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এছাড়াও, শেখ হাসিনা করোনাভাইরাসে বাংলাদেশের পরিস্থিতি এবং এর প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রিন্স চার্লসকে অবহিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App