×

জাতীয়

রাজশাহীতে বিষাক্ত রাসায়নিক পান করে দুইজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ১০:৪৪ এএম

রাজশাহীতে বিষাক্ত রাসায়নিক পদার্থ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ১০ জন এতে অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদের সবার বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ডাইংপাড়া গ্রামে। মৃত দুই ব্যক্তি হলেন- গ্রামের মৃত তোফিজুল ইসলামের ছেলে বকুল হোসেন এবং ইউসুফ আলীর ছেলে তোহিদুল ইসলাম। বৃহস্পতিবার ভোরে তাদের মৃত্যু হয়। অসুস্থ ১০ জনকে বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, চব্বিশনগর ডাইংপাড়া গ্রামের আটজন ব্যক্তি রাজশাহী মহানগরীর সপুরায় ‘টিম’ নামের একটি ওষুধের কারখানায় শ্রমিকের কাজ করেন। গত মঙ্গলবার তারা ওই কারখানায় কাজে গিয়ে সেখানে একটি ড্রামে থাকা একটি রাসায়নিক পদার্থ দিয়ে রুটি খান। ভালো লাগায় একজন ওই পদার্থটি একটি বোতলে ভরে কিছু পরিমাণ গ্রামেও নিয়ে যান। এরপর রাতে তিনি গ্রামের আরও চার বন্ধুকে সঙ্গে নিয়ে কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে রাসায়নিকটি পান করেন। পরে বৃহস্পতিবার রাত থেকে তারা একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে ভোররাতের দিকে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তাদের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাকিরা হাসপাতালেই ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু বলেন, গ্রামের অন্তত ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে তিনি চব্বিশনগর ডাইংপাড়া গ্রামে গেছেন। সেখান থেকে তিনি একটি বোতল জব্দ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গন্ধ শুকে তার কাছে মনে হয়েছে, ওই বোতলে রেকটিফায়েড স্পিরিট ছিল। তবে এ বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন গোদাগাড়ীর ওসি হিপজুর আলম মুন্সি। তিনি বলেন, রাসায়নিক পদার্থটি লালি গুড়ের মতো। গুড় ভেবেই তারা সেটি কারখানায় রুটির সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন। তবে গ্রামে নেয়ার পর তা আবার কোমল পানীয়র সঙ্গে মিশিয়েও খাওয়া হয়। ওই রাসায়নিকটি আসলে কি তা তারা ওষুধের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন। ওসি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মৃত দুই ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App