×

জাতীয়

সাহারা খাতুন আইসিইউতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০১:৪৬ পিএম

সাহারা খাতুন আইসিইউতে

সাহারা খাতুন (ফাইল ছবি)

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার (১৯ জুন) এ তথ্য নিশ্চিত করে বলেন, "আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউয়ে নিয়ে যান।" এরআগে বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকদের মেডিকেল বোর্ড বৈঠক করেন। তখন হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন সাহারা খাতুন। ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ২জুন ইউনাইটেডে ভর্তি হন। সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App