×

জাতীয়

শীত আরো বাড়বে, হতে পারে বৃষ্টিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম

শীত আরো বাড়বে, হতে পারে বৃষ্টিও

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশে চলমান শীতের তীব্রতা আরো বাড়বে। একইসঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, আগামীকাল (শনিবার) শীতের তীব্রতা সামান্য বাড়বে। এই মাসজুড়েই থাকবে শীত। 

এ ছাড়া শুক্রবার পাবনা, কিশোরগঞ্জ, দিনাজপুর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সামান্য বিঘ্ন ঘটতে পারে।

এ ছাড়া আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়ে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়। এ ছাড়া ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App