×

জাতীয়

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:০১ এএম

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, ২ জনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

শনিবার ( ১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App