×

জাতীয়

জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম

জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে অভিযোগ

ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানিয়েছেন, বাজারে জিনিসপত্রের দাম বেশি নেয়া হলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেয়া হয়েছে। ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি ‘৩৩৩’ নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইটও খোলা হবে; যেখানে পণ্যের দাম, মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

প্রধানমন্ত্রী ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

‘শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App