×

জাতীয়

ফিলিস্তিনি শিশুদের রক্ষায় জাতিসংঘে সুপ্রিম কোর্টের চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

ফিলিস্তিনি শিশুদের রক্ষায় জাতিসংঘে সুপ্রিম কোর্টের চিঠি

ফিলিস্তিনের শিশুদের রক্ষায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। 

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী এ চিঠি পাঠানো হয়। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। কমিটির সদস্য বিচারপতিরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘ মহাসচিবকে পাঠানে চিঠিতে জানানো হয়েছে গাজার সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের (ইউএনসিআরসি) অনুচ্ছেদ ৩৮ (১) ও (৪) এবং অন্যান্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনে কমিটির সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। 

শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণে সব ধরনের সহিংসতার অবসান, শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ, প্রয়োজনীয় মানবিক সহায়তা এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়। 

এতে আরো বলা হয়, সব শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিত করতে যেহেতু আমাদের সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতির জন্য জাতিসংঘের সব উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি বদ্ধপরিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App