×

জাতীয়

নয়টি পৌরসভায় ভোট ৯ মার্চ: ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম

নয়টি পৌরসভায় ভোট ৯ মার্চ: ইসি

দেশের নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

তিনি জানান, আগামী ৯ মার্চ দেশের নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নয় পৌরসভায় ভোট করতে কমিশন ফাইল অনুমোদন করেছে। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেইগুলো হলো- জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App