×

জাতীয়

জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের তথ্য চেয়ে ইসির চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের তথ্য চেয়ে ইসির চিঠি

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যেসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের তালিকা আগামী ১০ কার্যদিবসের মধ্যে ইসি সচিবালয়ে পাঠাতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জরুরি ভিত্তিতে বিভাগীয় রিটার্নিং অফিস ও জেলা রিটার্নিং অফিসারের কাছে এ তথ্য চাওয়া হয়।

ইসির নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানতের অর্থ বাজেয়াপ্তকৃত প্রার্থীর নাম-ঠিকানা, অর্থের পরিমাণ ও সরকারি কোষাগারে জমা সংক্রান্ত তথ্যাদি সংযুক্ত ছক আকারে আগামী ১০ কার্যদিবসের মধ্যে হার্ডকপি ও সফট কপি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩২ ও স্বতন্ত্র প্রার্থী ৪৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনে এক হাজার ৯৬৯ প্রার্থী অংশ নেয়। তার মধ্যে ২৮টি রাজনৈতিক দলের ২৩টির সব প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে আবার শুরু এইচএসসি পরীক্ষা

চট্টগ্রামে আবার শুরু এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App