×

জাতীয়

মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি চুন্নুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি চুন্নুর

ছবি: সংগৃহীত

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, মিয়ানমারে আরাকানদের সঙ্গে যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে তাতে মনে হচ্ছে এটি অনেক লম্বা হবে। যদি তাই হয় তাহলে আমাদের যে ১২ লাখ রোহিঙ্গা আছে তাদেরকে ব্যাক করানোর বিষয়টি অনেকটা অনিশ্চিত অবস্থায় চলে আসছে। মিয়ানমারে চলমান সহিংস পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

চুন্নু বলেন, মিয়ানমারে সংঘাত চলছে। আমাদের এরকমই অবস্থা যে ওখান থেকে গুলি এসে আমাদের দুইজন কিন্তু মারা গেছে এবং ২৬৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য অস্ত্রসহ বাংলাদেশের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। তারা সারেন্ডার করেছে, তারা আমাদের বিজিবির তত্ত্বাবধানে আছে। 

আরো পড়ুন: মেট্রোরেলে দৈনিক ২ লাখ ৪০ হাজার যাত্রী যাতায়াত করছেন

তিনি বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত নেই। মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে। কারণ এখানে যুদ্ধের যে অবস্থা... আমরা ধৈর্য ধরব ঠিক আছে কিন্তু ধৈর্য আমরা কতোটুকু ধরব এবং আমরা কি কি পদক্ষেপ নিয়েছি। আমার মনে হয় ধৈর্য তো ধরবই কিন্তু আমরা যদি কার্যকর কোন কূটনৈতিক পদক্ষেপ ইমিডিয়েট না নেই তাহলে আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে যাবে। 

কারণ যেভাবে সেখানে যুদ্ধ হচ্ছে দেখা যাবে এভাবে লোক আসবে যে আমরা পুশব্যাক করেও পারব না, অবস্থাটা এরকম হবে। এখন থেকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেই তাহলে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করবে না। জাতি বা দেশের মানুষ একটা উদ্বেগের মধ্যে আছে। যেহেতু সংসদ জাতির সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং যেহেতু আমরা প্রজাতন্ত্রের মালিকের পক্ষে আমরা প্রতিনিধি। এখানে দেশের মানুষের জানার অধিকার আছে যে কিভাবে আমরা এটি মোকাবেলা করছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব বর্ডারের যে অবস্থাটা তার উপর সার্বিক একটি ব্যাখ্যা তিনশ' বিধিতে জাতিকে যাতে অবহিত করেন সেই দাবি জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ

নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App