×

জাতীয়

নৌপ্রতিমন্ত্রী

নাব্যতা হারিয়েছে ৩০৮টি নদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩২ পিএম

নাব্যতা হারিয়েছে ৩০৮টি নদী

সারাদেশে ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ সব কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক বইয়ের তথ্যমতে বাংলাদেশে বর্তমানে মোট নদীর সংখ্যা ১০০৮টি। পরবর্তীতে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আরো নদীর সংখ্যা পাওয়া গেছে। প্রক্রিয়াটি চলমান আছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৯৩১টি নদী প্রবহমান রয়েছে এবং নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা ৩০৮টি। ঢাকা বিভাগে নাব্যতাহীন নদীর সংখ্যা ৮৫, রংপুর বিভাগে ৭১, রাজশাহী বিভাগে ১৮, বরিশাল বিভাগ শূন্য, চট্টগ্রাম বিভাগে ১১, সিলেট বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ২৬ এবং খুলনা বিভাগে ৮৭টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App