×

জাতীয়

বাণিজ্য প্রতিমন্ত্রী

শীঘ্রই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

শীঘ্রই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, 'পণ্যের সরবরাহ শক্তিশালী করে বাজার ব্যবস্থাপনা করতে চাচ্ছি। বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করতে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শীঘ্রই বাজার ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আসবে। আমি 'ভোক্তা অধিকার' দিয়ে বাজার ব্যবস্থাপনা করতে চাইনা।'

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত প্রথম ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

টিসিবির কথা উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 'টিসিবি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে আমরা টিসিবির মাধ্যমে প্রতিমাসে ১ বার ১ কোটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। রমজান মাসে সেটা ২ বার দেয়ার কথা হচ্ছে।'

আরো পড়ুন: এনআরবি ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

মাননীয় প্রধানমন্ত্রী 'হস্তশিল্পকে' বর্ষপণ্য ঘোষণা করেছেন উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন,' বিশ্বের বিভিন্ন দেশে আগামী বছর পহেলা বৈশাখে মেলার মাধ্যমে হস্তশিল্পকে তুলে ধরতে কাজ চলছে। রপ্তানি উপযুক্ত পণ্যে বৈচিত্র্য আনতে হস্তশিল্পকে মেলার মাধ্যমে তুলে ধরা উচিত। এর সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবে সরকার। ' 

এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমানের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এমসিসিআইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম, এমসিসিআইএর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App