×

জাতীয়

রাজধানীর ঝিলপাড় বস্তিতে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

রাজধানীর ঝিলপাড় বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ‘দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আমরা আগুন লাগার সংবাদ পাই। খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এর সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App