×

জাতীয়

সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম

সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

ছবি: সংগৃহীত

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটিই তার প্রথম সরকারি সফর। একদিনের সফরে তিনি শনিবার সন্ধ্যার পর ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিস।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে জানানো হয়েছে, অ্যানা বেজার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বিশ্বব্যাংক জানিয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। দেশ স্বাধীনের পর বিশব্যাংক বাংলাদেশে ৪১ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই ঋণের বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ হিসেবে পেয়েছে বাংলাদেশ। দেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App