×

জাতীয়

এমবিবিএস কোর্সে প্রথম দফা মাইগ্রেশন তালিকা প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম

এমবিবিএস কোর্সে প্রথম দফা মাইগ্রেশন তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

সরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফা মাইগ্রেশন তালিকা প্রকাশিত হয়েছে। মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ২-৯ মার্চের মধ্যে মাইগ্রেশন হওয়া কলেজে ভর্তি সম্পন্ন করতে হবে। তা না হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

শুক্রবার (১ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের জন্য পূরণকৃত অনলাইন মাইগ্রেশন ফর্মের প্রাপ্ত তথ্যানুসারে স্বয়ংক্রিয়ভাবে নিয়মানুযায়ী ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় অপেক্ষমাণ তালিকা থেকে ৬৩ (তেষট্টি) জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হলো।

বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়েছে, মেধা, পছন্দক্রম ও আসন শূন্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটায় (কোড নং ৭৭) প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে প্রমাণসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যাচাই-বাছাই শেষে শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

আরও বলা হয়েছে, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে আগামী ২-৯ মার্চের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি বা মাইগ্রেশন করা কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেশনের ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এছাড়া, সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে শুধু টেলিটকের 01550 155555 নম্বর হতে SMS এর মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App