×

জাতীয়

এরদোয়ানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:১২ পিএম

এরদোয়ানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রধনমন্ত্রী শেখ হাসিনা ও এরদোগান/ফাইল ছবি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে এ আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে তুরস্কের আঙ্কারা মিশনের বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবন উদ্বোধন করেন। চান্সারি ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু।

তুরস্কের আঙ্কারার বাংলাদেশ মিশন জানায়, আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণে বরাদ্দ ছিল ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। তবে ভবনটি নির্মাণে ২ কোটি ২৬ লাখ টাকা কম ব্যয় হয়েছে। ওই টাকা বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরির প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক

জাতিসংঘের প্রতিবেদন চাকরির প্রলোভনে রাশিয়ার পক্ষে যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক

তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত

তাসনিম জারার পদত্যাগের বিষয়ে এবার মুখ খুললেন এমপি নুসরাত

দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা

দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App