×

জাতীয়

ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম

ঈদে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির

ছবি: সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে কেউ বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণী শেষে এসব কথা জানান আইজিপি।

তিনি বলেন, এবারের ঈদে ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে ঈদযাত্রায় কেউ বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে সব বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতু মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সভা শেষে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App