×

জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

ডেঙ্গু মোকাবিলায় এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএনসিসি মেয়র

ছবি: ভোরের কাগজ

অগ্নি নিরাপত্তায়, পরিচ্ছন্নতা রক্ষায় ও ডেঙ্গু মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সোসাইটিগুলোকে সহযোগিতার আহবান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। 

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হলরুমে ঈদ উপলক্ষ্যে ডিএনসিসি এলাকার বিভিন্ন সোসাইটির দারোয়ানদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মেয়র এ আহবান জানান।

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সোসাইটির প্রায় ৮ শ নিরাপত্তা প্রহরীর প্রত্যেককে একটি শাড়ি ও একটি লুঙ্গি বিতরণ করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, 'বিভিন্ন সোসাইটি বা সমিতিগুলোকে সম্পৃক্ত করে শহরের জন্য কাজ করতে চাই। পাড়া-মহল্লার বিভিন্ন সোসাইটির কমিটিতে যারা আছেন আপনারাও কাউন্সিলরদের পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছেন। অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করতে সোসাইটি বা পাড়া-মহল্লা এগিয়ে আসবে, তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। রাজধানীর সমিতি বা সোসাইটির সঙ্গে বন্ধন সৃষ্টি করতে চাই।

আরো পড়ুন: রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেল পিলারে বাসের ধাক্কা

মেয়র বলেন, 'বন্ধন সৃষ্টি করতে চাই সোসাইটির সঙ্গে। আমরা যখন মশার জন্য র‍্যালী করতে যাব, সচেতনতা বৃদ্ধিতে আপনারা সবাই আসবেন। আমি চাই ময়লা পরিষ্কার ও এডিস মশা নিধনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই একসঙ্গে কাজ করব। সোসাইটির নেতারা দায়িত্ব নিন আপনাদের সোসাইটির কোনো সদস্য যেখানে সেখানে ময়লা ফেলবে না। নিজেদের এলাকা নিজেরা পরিষ্কার রাখবে।'

মো. আতিকুল ইসলাম বলেন, 'এই শহরটা আমার না আমাদের। এই দেশটা আমার না আমাদের। আমি যদি আমাদের চিন্তা করি তাহলে ঠিক আছে। কিন্তু যদি আমার চিন্তা করি তাহলে বসিলার খাল দখল করে ১০ তলা বাড়ি তুলে ফেলবো। অনুরোধ করছি নিজের চিন্তা না করে সবার চিন্তা করবেন, শহরের চিন্তা করবেন।'

মেয়র জানান, আগামী ২২ এপ্রিল সকল কাউন্সিলরদের নিয়ে ৫৪ টি ওয়ার্ডে একসঙ্গে শুরু হবে এডিস মশা নিধনের জনসচেতনতা মূলক ক্যাম্পেইন। মহল্লা, এলাকাবাসী, সোসাইটি ও সমিতি আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করবেন। নিজে বাঁচি ও অন্যকে বাঁচাই। এডিস মুক্ত শহর গড়তে সবার সহযোগিতা চাই। 

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App