×

জাতীয়

আগামী তিন মাস নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম

আগামী তিন মাস নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে গতকাল (সোমবার ১৫ এপ্রিল) আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী তিন মাস (এপ্রিল, মে ও জুন) পর্যন্ত দেশের আবহাওয়া কেমন থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত দেশে ৬-৮টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ৩-৪টি তীব্র (৪০-৪১.৯°সে.) থেকে অতি তীব্র (>৪২° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৬ থেকে ৮ দিন হালকা অথবা মাঝারি এবং ৩ থেকে ৫ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী জুন পর্যন্ত সময়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষায় কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরো জানানো হয়, গত মার্চে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক (-০৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি; চট্টগ্রাম, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

আরো পড়ুন: ঢাকাসহ ৪ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

এর মধ্যে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ২-৩, ১৪-১৬ ও ১৮-৩১ মার্চ দেশের অনেক স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সঙ্গে বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যায়। 

অন্যদিকে, গত মাসে ৩১ মার্চ সিলেটে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। একই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি এপ্রিল মাসজুড়ে ঢাকায় ১৩০-১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহে ১৩৫-১৭৫, চট্টগ্রামে ১৩০-১৬৫, সিলেটে ২৬৫-৩৪০, রাজশাহীতে ৭৫-৯৫, রংপুরে ৮৫-১১০, খুলনায় ৬৫-৯০ এবং বরিশালে ১২০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আগামী মে মাসে ঢাকায় ২৭৫-৩০৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহে ৩৬০-৪০০, চট্টগ্রামে ২৯৫-৩২৫, সিলেটে ৪৮৫-৫৩৫, রাজশাহীতে ১৮৫-২০৫, রংপুরে ২৫০-২৭৫, খুলনায় ১৬৫-১৮৫ এবং বরিশালে ২৪৫ থেকে ২৭৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী জুন মাসে ঢাকায় ৩৪০-৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এ মাসে ময়মনসিংহে ৪৪০-৪৭০, চট্টগ্রামে ৫৮০-৬২০, সিলেটে ৬২০-৬৪০, রাজশাহীতে ২৯০-৩২০, রংপুরে ৪১০-৪৪০, খুলনায় ২৮০-৩২০ এবং বরিশালে ৪৬০ থেকে ৫১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা

থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App