×

জাতীয়

রবিবার দেশের পথে রওনা হবে এমভি আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম

রবিবার দেশের পথে রওনা হবে এমভি আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর ছেড়েছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আবদুল্লাহ’। দেশের পথে রওনা হওয়ার আগে পণ্য বোঝাই করতে যাবে কাছের আরেক বন্দরে।

দুবাইয়ের মিনা সাকার নামের ওই বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি আজ রবিবার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা হবে।

শনিবার দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে পণ্য বোঝাই শেষে রাত ৮টার দিকে কাছাকাছি দূরত্বের মিনা সাকার বন্দরের পথে রওনা হয়েছে।

জাহাজের মালিকপক্ষের কবীর গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম বলেন, আরও কিছু পণ্য তোলার পর মিনা সাকার থেকে রবিবার দেশের উদ্দেশ্যে যাত্রা করবে।

এর আগে তিনি বলেছিলেন, রবিবার দিনের বেলায় জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। এখন জাহাজে কার্গো লোডিং শেষ হয়েছে। জাহাজে করেই ২৩ নাবিকের সবাই দেশে ফিরবেন।

রবিবার রওনা হলে মে মাসের মাঝামাঝি এমভি আবদুল্লাহ দেশে পৌঁছাতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, তাই চুক্তি করতে চায়: ট্রাম্প

শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, তাই চুক্তি করতে চায়: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App