×

জাতীয়

দেশের দুই জেলায় ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পিএম

দেশের দুই জেলায় ভূমিকম্প

ছবি: সংগৃহীত

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ২।

রবিবার (২৮ এপ্রিল) রাত ৭টা ৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। মৃদু এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের উত্তমপুরে।

তবে ভূমিকম্পের বিষয়ে রাজশাহীর আবহাওয়া অফিস কোনো তথ্য দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গাওসুজ্জামান কালবেলাকে বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ভূমিকম্প অনুভূত হয়নি। দ্বিতীয় রাজশাহীতে ভূমিকম্প পরিমাপের যে যন্ত্রটি রয়েছে তা নষ্ট।’

কতদিন থেকে নষ্ট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কত দিন থেকে নষ্ট আমি বলতে পারবো না। কারণ, আমি বাইরের স্টেশনে ছিলাম। সম্প্রতি রাজশাহী অফিসে যোগদান করেছি।’

তবে গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে। এই ভূমিকম্প রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ দশমিক ২ মাত্রায় অনুভূত হয়েছে এবং এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

রাজশাহী আবহাওয়া অফিস ইনচার্জ রহিদুল ইসলাম জানান, রবিবার রাত আটটার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App