×

জাতীয়

রেমিট্যান্স আত্মসাৎ

উত্তরা ব্যাংকের দুই কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:৪৫ পিএম

উত্তরা ব্যাংকের দুই কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

রেমিট্যান্সের তিন কোটি টাকা আত্মসাতের মামলায় উত্তরা ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) রোকনুজ্জামান ও সেকেন্ড অফিসার মুক্তার হোসেনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (২ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এস.এম জিয়াউর রহমানের আদালত এ রায় দেন। রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেককে দেড় কোটি টাকা করে অর্থদণ্ড করা হয়েছে, যা তাদের ব্যক্তিগত স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য।

জানা যায়, রোকনুজ্জামান মাদারীপুরের আউলিয়াপুরের সুফি আব্দুল কাদেরের ছেলে এবং মুক্তার হোসেন মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবানীপুর গ্রামের আব্দুল আউয়াল বেপারীর ছেলে। দণ্ডপ্রাপ্ত এ দুই আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিকে মামলার অপর আসামি ব্যাংকটির একই শাখার সাবেক হেড ক্যাশিয়ার নিজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। 

আরো পড়ুন: মারধরের ২ দিন পর ভুক্তভোগীর মৃত্যু, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১৬ মে নারায়ণগঞ্জ সদর থানায় মামলাটি করেন ওই শাখার মহাব্যবস্থাপক আঞ্চলিক প্রধান খায়রুল আলম। মামলাটি তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

ঢাকা কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা, আহত ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App