×

জাতীয়

গাজীপুরে কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৯:০০ পিএম

গাজীপুরে কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ছুটির দিন সকালে গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ জুন) সকালে কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান বিষয়টি জানান।

হাসপাতালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দ্বীন মোহাম্মদ নুরুল হক।

এ সময় হাসপাতাল কাউন্টারে নির্ধারিত ফি দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন।

আরো পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের সঙ্গে দেখা করে হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতালের সেবার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এর আগে, গেল ৩ মে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা।

সরকারপ্রধান হয়েও ছুটির দিন সাধারণ মানুষের মতো সেবা গ্রহণের এই সংস্কৃতি; ইতিবাচক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেককেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App