×

জাতীয়

পেনশন স্কিম থেকে বেরোতে টানা দ্বিতীয় দিন জবি শিক্ষকদের কর্মবিরতি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

পেনশন স্কিম থেকে বেরোতে টানা দ্বিতীয় দিন জবি শিক্ষকদের কর্মবিরতি

ছবি: ভোরের কাগজ

সার্বজনীন পেনশন স্কিমের 'প্রত্যয়' স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

বুধবার (২৬ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. আব্দুল মোমিন বলেন, এ পেনশন শিক্ষকতা পেশার জন্য হুমকিস্বরূপ। এটা বাস্তবায়ন হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে। জাতির স্বার্থে এ পেনশন স্কিম আমরা বাতিল চাই।

আরো পড়ুন: কারাগার থেকে যেভাবে পালিয়েছিলেন ফাঁসির ৪ আসামি

কর্মসূচিতে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান বলেন, আমরা বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে আগেও কর্মসূচি পালন করেছি এবার টানা দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের দাবি পূরণ না হলে আমরা পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবো।

অবস্থান কর্মসূচিতে ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় শিক্ষক সমিতির নেতারা সহ বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App