×

জাতীয়

যৌতুকের মামলায় বিচারক বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

যৌতুকের মামলায় বিচারক বরখাস্ত

ছবি: সংগৃহীত

স্ত্রীর দায়ের করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় রংপুরের সাবেক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকারকে (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আইন সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে হৃদিতা সরকারের দায়ের করা পিটিশন মামলায় (৩৭/২০২২) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, রংপুর কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, এর অধীন অপরাধ বিচারের উদ্দেশ্যে আমলে গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২৫(১) (ক) অনুযায়ী, সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণক্রমে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে ২০২২ সালের ২২ এপ্রিল ৩০ লাখ টাকা যৌতুক না দেয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার তার স্বামী দেবাংশু সরকারসহ চার জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন। পরে গত বছরের ৮ ফেব্রুয়ারি আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল। এরপর দেবাংশু সরকার ও তার বাবা গত বছরের ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনও নিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App