×

জাতীয়

নৌবন্দরে ১ ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, সপ্তাহজুড়েই ঝরবে বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১১:৩৬ পিএম

নৌবন্দরে ১ ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, সপ্তাহজুড়েই ঝরবে বৃষ্টি

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগর উত্তাল থাকায় সারাদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সপ্তাহজুড়ে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে এবং সমুদ্রে গোসল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে প্রচার-প্রচারণা করছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। প্রস্তুত রয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরো পড়ুন : অতি বিপজ্জনক বেরিল, আঘাত হানতে পারে ২৫০ কিমি বেগে

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পুরো সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী ৬ জুলাইয়ের পরে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App