×

জাতীয়

প্রশ্নফাঁস

পিএসসির ৩ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম

পিএসসির ৩ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি : প্রতীকী

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে নেয়া বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তাসহ ১৭ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৮ জুলাই) রাতেই রাজধানীর পল্টন থানায় পিএসসি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

অভিযুক্ত পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা হলেন, উপ-পরিচালক মো. আবু জাফর, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতো সংঘবদ্ধ চক্রটি।

আরো পড়ুন : বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে গ্রেপ্তার ১৭

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ও অপারেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। তিনি জানান, সাঁড়াশি অভিযানে নেমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ও পলাতকদের গ্রেপ্তারে পল্টন থানায় সরকারি কর্ম কমিশন আইনে মামলার প্রস্তুতি চলছে। অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া আটক রয়েছেন, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ছাত্রলীগের রাজনীতি করা ঢাবির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন, সায়েম হোসেন ও বেকার যুবক লিটন সরকার।

টাইমলাইন: বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App