×

জাতীয়

কোটা আন্দোলন

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৪:৫২ পিএম

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল ও নূন্যতম মাত্রায় কোটার দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টের সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখলে কোনো ট্রেন ঢাকার বাইরে বা বাইরে থেকে কোনো ট্রেন ঢাকায় প্রবেশ করতে পারছে না। বিষয়টি নিশ্চিত করে জানান ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন।

আরো পড়ুন: জবি শিক্ষার্থীদের ফের গুলিস্তান অবরোধ

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রেললাইল অবরোধ করেছেন। এজন্য ঢাকায় কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না। আমরা প্রস্তুত আছি। রেললাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হবে।’

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় স্টেশনে থাকা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদেশে চালিয়ে যাচ্ছেন এ কর্মসূচি। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের ৭২ অফিসে হামলা-আগুন

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

শিল্পীরা কেন রাজনীতি করবেন, প্রশ্ন মুনমুনের

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলায় ৫০ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App