×

জাতীয়

‘৬ ঘণ্টার মধ্যে এত তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১১:২৫ এএম

‘৬ ঘণ্টার মধ্যে এত তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি’

৬ ঘণ্টার মধ্যে এতো তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন সফরের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন। ৬ ঘণ্টা আগে সফর শেষ করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্তান অসুস্থ, তার জন্য কয়েক ঘণ্টা আগে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছি। বিকালে আসার কথা থাকলেও, সকালে এসেছি। এই ৬ ঘণ্টা আগে আসায় এতো তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি। 

চীন সফর নিয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে বিস্তারিত ব্রিফ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারা সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে। আমি এর আগেও একাধিকবার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছি। ওইসময়ও তারা সমালোচনা করেছে, এখনো করছে। এই সমালোচকদের জন্য আমার করুণা হয়। 

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? তারা আন্দোলন করছে। আদালতে গেছেন। আবার আমার সিদ্ধান্তের কথাও বলছেন। আমি এ বিষয়ে বলব-বিষয়টি যেহেতু আদালতে গেছে, আদালতের নির্দেশনা তো আমাদের মানতেই হবে। তারা না মানতে চাইলে আন্দোলন করুক। তবে আমি পরিষ্কার করে বলছি, আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাশত করব না। কেউ উস্কানি দিচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কোটার সুবিধা তো মুক্তিযোদ্ধা পরিবারই গ্রহণ করবে। নাকি রাজাকার পরিবার গ্রহণ করবে? 

তিনি বলেন, তারা বলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অযোগ্য বলে কোটার সুবিধা নিয়ে চাকরি পায়। আমি বলব মুক্তিযোদ্ধারা কিন্তু সব সময়ই বিজয়ী। মুক্তিযোদ্ধারা একাত্তরে কিন্তু তাদের পরাজিত করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App