×

জাতীয়

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৯ পিএম

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১৮ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে ওই দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা হবে না। তবে আগামী ২১ জুলাইয়ের তা যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাউশি) চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। সেসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।

তবে ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App